Posts

Showing posts with the label #InovaCrysta

চিতোরের পথে...

Image
  "Sunshine on my shoulders make me happy"  জন ডেনভার এর এই বিখ্যাত গান বোধহয় সব ভ্রমণপ্রিয় বাঙালিই একবার না একবার ঠিক গুনগুনিয়ে ওঠে।আমার ঘুড়ে বেড়ানোর নেশা সেই ছোটবেলা থেকেই । প্রথম জীবনে বাবার সামর্থ্য অনুযায়ী "দীপুদা" তেই মজে ছিলাম কিন্তু বয়স বাড়ার সাথে সাথে গন্তব্যও পরিবর্তিত হতে শুরু করলো। আর তখনই আমার ভালবাসার গন্তব্যের একদম উচুতে স্থান পেলো ভারতীয় রাজপুত্রদের দেশ রাজপুতানা বা রাজস্থান। আজ আমি বলবো চিতোরগড়ের গল্প। কথায় আছে ‘গড় তো ব্যাস চিতোরগড়, বাকি সব গড়াইয়া’। নতুন শহরের এক প্রান্তে একটি সুদীর্ঘ পাহাড়ের মাথায় গড় ১৫০ মিটার উচ্চতায় অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে প্রাচীর ঘেরা ঐতিহাসিক চিতোরের কেল্লা। কেল্লা তো নয়, যেন একটা শহর। পুরোটা ঘুরতে নাকি ১৩কিমি পথ অতিক্রম করতে হয়।গাম্ভিরি নদী পার হয়ে কেল্লার  পাদদেশ। খাড়াই রাস্তা শুরু। প্রথমে  পড়ে একটা সুপ্রাচীন ফটক, ‘পাদল পোল’। এরপর বাঁক খাওয়া খাড়াই রাস্তা বেয়ে আরো পাঁচটি গেট পেরিয়ে সপ্তম গেট ‘রামপোল'। এগুলি সবই কেল্লার পশ্চিম দিকের প্রবেশদ্বার। উপর থেকে একদিকে কেল্লার ভিতর ‘রাণা রতন সিংহের প্রাস...

ঘাটশিলার ডায়েরী ( The story of Ghatshila )

Image
নির্জনতার কবি জীবনানন্দ দাশের একটা কবিতায় ঘাটশিলা এসেছিল এইভাবে  "ঘাটশিলা—ঘটশিলা— কলকাতা ছেড়ে বল ঘাটশিলা কে যায় মিছাই চিরদিন কলকাতা থাকি আমি, ঘাটশিলা ছাই। ... একদিন তারপর—বহুদিন পরে অনেক অসাধ অনিচ্ছায় ঘাটশিলা চলিলাম ঘাটশিলা দেখিলাম হায় ..."” শীতের কুয়াশামাখা সাপ্তাহিক ছুটি গুলি এলেই পায়ের তলার সরষে গুলো কিলবিল করে ওঠে।  মন বলে পালাই পালাই। টুক করে তাই গাড়িটা নিয়ে ঘুরে এলাম ঘাটশিলা থেকে। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ছোট্ট পাহাড়ি জনপদ ঘাটশিলা বাঙালি পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয়। চারিদিকে অনুচ্চ পাহাড়শ্রেণি, মাঝে আপনবেগে পাগলপারা সুবর্ণরেখা, অন্য দিকে শাল-মহুয়ার জঙ্গল ঘাটশিলাকে ব্যতিক্রমী রূপ দিয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি। অপূর্ব মায়াময় এই ছোট্ট শহরটি। আদিবাসী রমনীর দল বেঁধে হাঁটে যাওয়া, হাটে বসে বিক্রি করা পিঁপড়ের ডিম, হাঁড়িয়া আর নিমের দাঁতন । যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসা গ্রামীন ডাক্তার, যার কাছে জড়ি-বুটির সংখ্যা ২৫০০ রকমেরও  বেশি । পূরাতন অনূভূতির শহর । আনাচে কানাচে যার আদিবাসী জীবন ও সারল...

Mist Village Tinchuley

Image
Before starting our black and white story , let's add some colour to this page In Between peshok Tea Garden Walking in the Clouds Mist Village  Various Flower   Intoduction :- The word Tinchuley stands for three chullas (chulla means oven). It is a relatively new tourist destination of the Darjeeling region. It is one of the hidden treasures of Darjeeling region.Tinchuley is located close to the famous tourist destination of Darjeeling which can be reached through a drive of 32 kilometers. It is at a distance of 80 kilometers from Siliguri, 43 kilometers from Kalimpong and 88 kilometers from Gangtok.An initiative of 17 families turned this secret beauty into a WWF (World Wildlife Federation) project, bringing it official recognition as the latest eco-friendly tourist destination. Route Towards tinchuley :- Video of Peshok Road towards Tinchuley  Video of the entrance of Tinchuley  The small village of Tinchuley...