Posts

Showing posts with the label #MagnoliaViewPoint

ছোটনাগপুরের রানী...আমি কি তোমায় চিনি

Image
"ঝরনা, তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা-- তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা।" যেকোনো ভ্রমনে ঝরনার দেখা না পেলে বোধহয় আমাদের মতো ভ্রমনপিপাসু মানুষদের কাছে ভ্রমনটা কোথায় যেনো একটু অসম্পুর্ণ থেকে যায়। আর যদি ঝরনাটা একটু অপরিচিত হয় তাহলে তো সোনায় সোহাগা। তাই বাড়ি থেকে ৫৫০ কিমি দূরে ঝাড়খন্ডের এক জংগলে ভারতের ২১তম সর্বোচ্চ জলপ্রপাতটার খবর পেয়েই মনটা বেশ একটু উড়ু উড়ু হয়ে পড়ল। আর ' পায়ের তলার সর্ষে একবার যদি সুড়সুড় করে ওঠে তো আমাকে রোখা শিবেরও অসাধ্য। তাই দেরি না করেই দুতিনদিনের ছুটি ম্যানেজ করে ' রইলো ঝোলা চললো ভোলা ' স্টাইলে গোছগাছ করে গাড়ি স্টার্ট দিয়ে বেড়িয়ে পরলাম লোধ ফলসে র উদ্দেশ্যে। অনাবশ্যক রাস্তার বর্ণনা দিয়ে পাঠকের মাথাব্যথা না বাড়িয়ে সোজা পৌছে গেলাম রাঁচি। সেখান থেকে লোহারডাগা হয়ে গুমলাগামী রাস্তা ধরে ৫০ - ৬০ কিমি এগুলেই শুরু হয় পাহাড়ি আঁকাবাঁকা জঙ্গলের রাস্তা। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব প্রায় ১৫০ কিমি। তাই অপটু হাতে প্রকৃতিদেবীকে নিজের ক্যামেরায় বন্দী করার ব্যার্থ চেষ্টা করতে করতে যখন নেতারহাট পৌছলাম তখন ঘড়ির কাঁটা প্রায় ১১ ছু...