Posts

Showing posts with the label #Roadtrip

Badami - the temple town

Image
উত্তর কর্ণাটকের বাগালকোট জেলার বাদামী,Pattadakal,আর আইহোল -এই ট্রায়োটি চালুক্য সাম্রাজ্যের অপরূপ শিল্পকর্মের এক অসামান্য নিদর্শন।ষষ্ঠ থেকে দ্বাদশ শতক পর্যন্ত দক্ষিণ ও মধ্য ভারতের অনেকখানি জুড়ে চালুক্য সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করেছিল।আইহোলের মন্দির গুলি চালুক্য সাম্রাজ্যের প্রথম দিকের কীর্তি।আইহোলের মত পাটটাডাকালও ( PATTADAKAL) একইরকম চালুক্য্ রাজাদের সৃষ্টি তবে আরও নিখুঁত। বিশেষত পাথর কেটে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরিতে তাদের নৈপুণ্য লক্ষ্য করা যায়।বাতাপি বা বাদামী কিন্তু অন্য ধরনের। মোট চারটি গুহায় শিল্পী দের অসামান্য দক্ষতায় গড়া গুহাচিত্র গুলি শুধু নির্বাক হয়ে দেখে যেতে হয়।ষষ্ঠ শতকে জয়সিংহ আইহোলে চালুক্য রাজবংশ প্রতিষ্ঠা করলেও তাঁর পুত্র প্রথম পুলকেশী এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং তিনি বাতাপি অর্থাৎ, বর্তমান বাদামিতে তাঁর রাজধানী স্থানান্তরিত করেন। পাট্টাডকাল তাঁদের দ্বিতীয় রাজধানী।             বাদামি অতীতের নাম ছিল বাতাপি। এই বাতাপি নামকরণের পিছনে একটি সুন্দর পৌরাণিক গল্প আছে।রামায়ণের অরণ্যকাণ্ডের বর্ণনা অনুসারে এখানে  ইল্বল ও বাতাপ...

মান্ডুর প্রেম কথা

Image
জাহাজ মহল ইতিহাস কোনোদিনই আমার খুব প্রিয় সাবজেক্ট নয়। তাই ভ্রমনস্থল নির্বাচনে ইতিহাসের ছোঁয়াছুঁয়ি আমি একটু বাঁচিয়ে চলি। কিন্তু কিছু ট্রাভেল ব্লগ ঘাটতে ঘাটতে বিন্ধ্যপর্বতমালার শিখরে ঐতিহাসিক দুর্গনগরী মান্ডুর গল্পটাতে হঠাৎ করেই চোখটা আটকে গেলো৷রানি রূপমতী ও মালোয়ার রাজা বাজ বাহাদুরের প্রেমকাহিনি মিশে আছে মান্ডু-র আকাশে বাতাসে। মোগল সম্রাট জাহাঙ্গিরের অতি প্রিয় ছিল এই মান্ডু, বিশেষ করে বর্ষাকালে। মুসলমান ঐতিহাসিক গুলাম ইয়াজদানি যাকে অভিহিত করেছিলেন 'শারাংপুর' বা 'আনন্দের শহর' বলে।জাহাঙ্গির যার নাম দিয়েছিলেন  সাদিয়াবাদ, অর্থাত্‍ সিটি অফ জয়।পাহাড় জঙ্গলে ঘেরা মধ্যপ্রদেশের ধর জেলার দুর্গ শহর মান্ডু। দুর্গ হলেও এর প্রতিটা পাথরে আজও শোনা যায় রুপমতির নুপুরের শব্দ, বিন্ধের হাওয়ায় ভেসে বেড়ায় তার গান, যা একসময় রাজপুতদের শেষ স্বাধীন রাজা বাজবাহাদুরকে মুগ্ধ করেছিল। ঐতিহাসিকদের মত অনুযায়ী মান্ডু দুর্গ দশম শতাব্দীর গোড়ার দিকে নির্মিত হয়েছিল৷ নির্মাণকালে এর নাম ছিল মণ্ডপ দুর্গ৷ মণ্ডপ থেকে হয় মাণ্ডব৷ আজকের গল্পের পটভুমি এই মান্ডব। ইতিহাসে উকিঁঝুঁকি ঃ- দশম শতাব্দীতে র...

বাঁকুড়ায় একটি দিন

Image
শীত পড়ে গেলো। হাতের সামনে এক দু দিনের ছুটি দেখলে নিশ্চয়ই চোখটা চকচক করে উঠছে। গাড়ি নিয়ে বেড়িয়ে পড়বার জন্য মন সদা উৎসুক কিন্তু কোথায় যাবেন। চলুন কলকাতা থেকে ২৫০ - ৩০০ কিমি এর মধ্যে কিছু ডে-ট্রিপের খোজ শুরু করি। শীতে বেড়াতে যাওয়ার একটি আদর্শ জায়গা কিন্তু  দক্ষিণ বাঁকুড়া। আর বাঁকুড়ার কথা মনে করলেই প্রথমেই চোখে ভেসে ওঠে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের কথা।পশ্চিম বঙ্গের পূর্বতন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের নেতৃত্বে মহৎ উদ্দেশ্য রূপায়নের তাগিদে ১৯৫৬ সালে খাতড়া মহকুমা হতে প্রায় ১০ কিলোমিটার দূরে মুকুটমনিপুর জল সংরক্ষণাগারের পরিকল্পনা করা হয়েছিলো। ভারতের দ্বিতীয় বৃহত্তম  মুকুটমনিপুর জলাধার বাঁধটি  ৮০০০ বর্গকিলোমিটার জায়গার সেচসমস্যার সমাধান করে। পাহাড়শৃংখল, অপার বিস্তৃত সমুদ্রসম নদীপথের অবরুদ্ধ  মাটির বাঁধ, বৃক্ষরাজির অসীম বিস্তৃতি প্রকৃতিপ্রেমিক যেকোনো ব্যক্তিরই হৃদয় আকৃষ্ট করে বারবার। কিভাবে যাবেন ঃ- কলকাতা - বরজোরা - দুর্লভপুর - গাংদুয়া ড্যাম - বাঁকুড়া - ইন্দপুর - হাতিরামপুর - মুকুটমনিপুর। পথ দুরত্ব প্রায় ২৮০ কি.মি। টোল ট্যাক্স...