Posts

Showing posts with the label #RainDrive

সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার

Image
রবিবারের সকাল থেকেই ইলশেগুঁড়ি বৃষ্টি মানেই ভরপেট ইলিশ মাছ সহযোগে খিচুড়ি খেয়ে একটা ছোট্ট ভাতঘুম অথবা সকালবেলাই গাড়ি নিয়ে বেড়িয়ে একটা ছোট আউটিং। তা এই রবিবার ঘুম থেকে উঠেই দেখি আকাশে কালো মেঘের আনাগোনা,  গগনে গরজে মেঘ,  ঘন বরষা। এই মেঘলা দিনে একলা ঘরে  মনকে আটকে রাখাতে রীতিমতো কসরৎ করেও ব্যর্থ হয়ে ঠিক করলাম না বেড়িয়েই পড়ি। কিন্তু যাবো কোথায়। হঠাৎ তিনি বললেন চলো গঙ্গাসাগর ঘুরে আসি। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তা আমি একটু নাস্তিক মানুষ। তাই তীর্থের পুন্যির থেকে ডায়মন্ডহারবারের ইলিশ,  একটা ছোট ড্রাইভ,  ভেসেল পারাপারের পুন্যির হাতছানিটা আমাকে বেশি উৎসাহিত করলো। গন্তব্য কনফার্ম হয়ে গেলে রেডি হতে বিশেষ সময় লাগে না। তাই টুক করে রেডি হয়ে যেই গাড়িটা স্টার্ট দিলাম ঘড়িতে তখন বেলা দশটা। আর বাইরে তখন আলোর ঝলক থেকে থেকে,কখনো আকাশ উঠছে ডেকে/আঁকিবুকি সাজানো স্বপনগুলো,দাড়িয়ে মনের আঙ্গিনায়। চলুন আমরা আস্তে আস্তে ডায়মন্ডহারবারের দিকে এগোই আর আপনারা একটু পৌরাণিক গল্পটা মনে করে ফেলুন। সূর্যের পুত্র মনু। এই বংশের এক বিখ্যাত রাজা হলেন  সাগর রাজা। সাগরের দুই...

বৃষ্টিস্নাত খাজুরাহো।

Image
গল্প বলার আগে একটু ট্রেলার না দেখালে গল্পটা ঠিক জমে না। তাই প্রথমেই একটু ট্রেলার হোক।   বৃষ্টি রাতে গানের মাটি ভেসে, চাঁদ চলেছে অনেক দূর দেশে, থমকে থাকা ধোঁয়াটে এস্রাজে জমাট বাধা পুরনো সুর বাজে! চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা, অনেক কথা জেনেও হয়না জানা! সময় শুধু মোমের মত পোড়ে , ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে! একেক বৃষ্টির আমেজ একেক রকম। কেউ কেউ আছেন ঝুম বৃষ্টিতে খোলা ময়দানে ভিজতে ভালোবাসেন, কেউ বা ঘরের কোণে, কেউ ছাদে আবার কেউ কেউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন দিকচক্রবালের পথে। অঝোর ধারায় বৃষ্টি কেনো জানিনা আমাকে সাপুড়িয়া বাঁশীর মত ডাকতে থাকে। তাই এবারের rain drive এর সাম্ভাব্য গন্তব্য নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটা ভ্রমন সংখ্যায় বৃষ্টিস্নাত খাজুরাহের সুর্যমন্দিরের ছবিটা চোখে পরল। সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললাম এবারের বৃষ্টিটা অতীতের ওঁম গায়ে মাখতে মাখতে উপভোগ করবো।  আগষ্ট মাসে আমার জীবিকাজনিত কারনে মেঘের পেছনে ছোটাছুটি করার জন্য বেশি ছুটি ম্যানেজ করাটা বেশ চাপের। হাতে পেলাম মাত্র দুটো রাত আর তিনটি দিন। তাই আমাদের ভ্রম...